Tuesday, November 13, 2018

বিয়ের ভেন্যুতে দীপিকা-রণবীর

বিয়ের ভেন্যুতে দীপিকা-রণবীর


দীপিকা-রণবীরের অনস্ট্ক্রিন রসায়ন সর্বকালের সেরার তালিকায় রাখেন বলিউডের সমালোচকরা। ফলে তাদের অফস্ট্ক্রিন রসায়ন নিয়েও যে তুমুল আলোচনা হবে, তা প্রত্যাশিত। আর একদিন পরেই অফিসিয়ালি মিস্টার অ্যান্ড মিসেসের তকমা পেতে চলেছেন এই জুটি। ফলে সবার নজর এখন তাদের বিয়ের খবরে। বিয়ের পোশাক থেকে খাবারের তালিকা, সবকিছু নিয়েই এখন সরগরম বলিউড। কী কী থাকতে পারে দীপবীরের বিয়ের খাবারের তালিকায়। জানা গেছে, খাবারের তালিকা এতটাই এক্সক্লুসিভ যে, ভবিষ্যতে আর কোথাও 'রিপিট' করা যাবে না, এই মর্মে শেফের সঙ্গে অভিনব চুক্তিও করা হয়ে গেছে। যেহেতু ইতালিতে বিয়ে করছেন, তাই ইতালির কোনো বিশেষ পদ থাকতে পারে কি খাবারের তালিকায়, তা নিয়েও চলছে আলোচনা।

দীপবীরের বিয়ের খাবারের তালিকায় থাকছে বিশাল একটা ওয়েডিং কেক। সুইজারল্যান্ডের বিখ্যাত এক শেফ এই কেক বানাবেন। বিয়েতে কোঙ্কানি স্টাইলের ভাতসহ বেশ কিছু পদ থাকছে দীপিকার বাড়ির তরফে। সনাতনী দক্ষিণ-ভারতীয় পদ দোসাও থাকার কথা। তবে তা হবে একেবারেই অন্য ধরনের। আর পাঞ্জাবি সনাতনী রান্না থাকবে রণবীরের পরিবারের তরফে। সরষে দা শাক, মক্কি কা রুটি থাকছেই। আর মুম্বাইয়ের গ্র্যান্ড রিসেপশনে থাকবে বিশ্বের সেরা কিছু পদ। স্পেশাল বাটার চিকেন ছাড়াও ভারতের বিভিন্ন প্রদেশের রান্না, মোঘলাই, চায়নিজ, কন্টিনেন্টালসহ আরও অসংখ্য পদ থাকছে। বিয়ের থিমের সঙ্গে মিলিয়ে খাবার তালিকা থাকবে এই রিসেপশনে। বিয়ের মিষ্টির তালিকাও থাকবে আলাদা।

ইতালির লেক কোমোতে আগামী ১৪ এবং ১৫ নভেম্ব্বর হবে দীপিকা-রণবীরের বিয়ের অনুষ্ঠান। জোরকদমে প্রস্তুতি চলছে সেখানে। এরই মধ্যে তারা দু'জনই বিয়ের ভেন্যুতে পৌঁছে গেছেন। জানা গেছে, সাদা ঘোড়ায় চেপে নাকি বিয়ে করতে যাওয়ার শখ ছিল রণবীরের। কিন্তু নায়কের সে আশা পূর্ণ হচ্ছে না। কারণ আল্পস পর্বতের নিচের দিকে হেঁটে ওঠা যায় এমন এক পাহাডি রেস্তোরাঁয় রয়েছেন দীপিকা-রণবীর। সেখানে ঘোড়ার ব্যবস্থা করা সম্ভব হয়নি। তবে নিমন্ত্রিতদের জন্য রয়েছে দুটি বিলাসবহুল পালতোলা নৌকা। এদিকে, দুই সপ্তাহ আগেই দীপিকার ব্যাঙ্গালুরুর বাড়িতে বিশেষ পূজার মধ্য দিয়ে তাদের বিয়ের আয়োজন শুরু করেন পরিবারের সদস্যরা। আজ ইতালিতে বসবে এই জুটির সঙ্গীতের আসর। দুই পরিবারের রীতি মেনে কন্নড় এবং উত্তর ভারতীয় ঐতিহ্যে তাদের বিয়ে হবে।

No comments:

Post a Comment