গজারিয়ায় ধর্ষণচেষ্টার মামলায় এনজিও কর্মী গ্রেফতার
গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের চরবাউশিয়া বড়কান্দি এলাকায় কিস্তির টাকা আদায় করতে গিয়ে নিজ ঘরে এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে এসএস এনজিওর মাঠকর্মী নজরুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. হাফিজুল ইসলাম মোল্লা জানান, নজরুল ইসলামকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তার সহযোগী হাবিবুর রহমান পলাতক।
এসএস নামের একটি এনজিওর দড়িবাউশিয়া কার্যলয় থেকে সপ্তাহে সাতশ' টাকা পরিশোধের ভিত্তিতে ত্রিশ হাজার টাকা লোন উত্তোলন করেন ওই গৃহবধূ। গত রোববার ছিল সাপ্তাহিক কিস্তি পরিশোধের নির্ধারিত দিন। নির্ধারিত সময়ে কিস্তি পরিশোধে অপরাগতা প্রকাশ করায় বসতঘরে গৃহবধূকে ধর্ষণচেষ্টা করে মাঠকর্মী নজরুল ইসলাম ও হাবিবুর রহমান। মহিলার চিৎকারে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে এবং নজরুলকে আটক করে সহযোগী মাঠকর্মী হাবিবুর রহমান পালিয়ে যায়।
No comments:
Post a Comment