Tuesday, November 13, 2018

লাঙ্গলের মনোনয়নপত্র কিনলেন হিরো আলম

লাঙ্গলের মনোনয়নপত্র কিনলেন হিরো আলম

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বগুড়া-৪ আসন থেকে জাতীয় পার্টির মনোনয়নপত্র কিনেছেন আশরাফুল আলম সাঈদ ওরফে হিরো আলম।
সোমবার বিকেলে ঢাকায় জাতীয় পার্টির প্রধান কার্যালয় থেকে তিনি মনোনয়নপত্র কেনেন। 
তার হাতে মনোনয়নপত্র তুলে দেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের ও পার্টির প্রেসিডিয়াম সদস্য চিত্রনায়ক মাসুদ পারভেজ সোহেল রানা।
হিরো আলম সমকালকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ‌অনেকে ভাবছেন মজা করতেছি। এজন্য জিএম কাদেরের ছবিসহ ফেসবুকে মনোনয়নপত্র কেনার ছবি পোস্ট করেছি।
আগে থেকেই জাতীয় পার্টির সমর্থক ছিলেন জানিয়ে হিরো আলম বলেন, আমার জীবনে ব্যর্থতা বলতে কিছু নেই। এখানেও আমি জিতবো সে বিষয়ে আশাবাদী।  

No comments:

Post a Comment